ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘নেপাল, তুমি একা নও’: বন্যায় নিহতদের স্মরণে চ্যাম্পিয়ন্স লিগে এক মিনিট নীরবতা


September 7, 2026 6:50 pm
Link Copied!


ফুটবলের মাঠে এবার শোকের নীরবতা। ভয়াবহ বন্যায় বিধ্বস্ত নেপালের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। দেশটির বন্যায় নিহতদের স্মরণে চলতি সপ্তাহের প্রতিটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে মাঠে প্রদর্শন করা হবে- ‘নেপাল, তুমি একা নও’ লেখা ব্যানার। 

গত ২৬ আগস্ট চীনের সঙ্গে নেপালের সীমান্তবর্তী অঞ্চলে হিমবাহ ধসে ত্রিশূলী নদীতে বরফ, পাথর ও কাদার ভয়াবহ ঢল নামে। এতে নদীর তীরবর্তী শহর ও গ্রামগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ হারান বহু মানুষ, নিখোঁজ হন আরও অনেকে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ হাজার ২৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫ হাজার ৫৩ জন।

উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিন এক বিবৃতিতে বলেন, ‘চলতি সপ্তাহের ম্যাচগুলোর আগে পুরো ইউরোপীয় ফুটবল পরিবার একসঙ্গে দাঁড়িয়ে নেপালের মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানাবে।’

তিনি আরও বলেন, ‘এই ভয়াবহ বিপর্যয় ও এর পরবর্তী পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর পথে নেপালের মানুষের শক্তি ও মানসিক দৃঢ়তা কামনা করছি।’

এদিকে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্ব। প্রথম দিনেই থাকছে বেশ কয়েকটি আকর্ষণীয় লড়াই। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html