ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার


September 8, 2026 9:50 pm
Link Copied!


গোপালগঞ্জ শহরের পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়ায় এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা পুলিশ হাফিজুর রহমানকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাবা খালিদ হোসেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কোষাধ্যক্ষ এবং উপজেলার বর্নি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্টের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন মাইনুল আহসান নোবেল। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যার দিকে। একপর্যায়ে দর্শক সারি থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়। এ সময় আয়োজকেরা তাদের থামানোর চেষ্টা করেন। মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয় এটি কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়, তবে স্লোগান বন্ধ হয়নি। পরে সোয়া ৯টায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ বলেন, ‌‘পুলিশের অনুমতি না নিয়ে কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মী-সমর্থকেরা সেখানে একত্র হয়েছেন। এসব কারণে হাফিজুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার বাদী ও এজাহার সম্পর্কে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘মামলা তো আমরা করি না, যেভাবে আমরা চালান দিই, সেভাবেই দিয়েছি।’

তবে গোপালগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html