ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মা হলেন লেডি গাগা


September 12, 2026 11:55 am
Link Copied!


বাগদান সম্পন্ন হওয়া মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা লেডি গাগা। এর আগে মা হওয়া প্রসঙ্গে বিভিন্ন সময় কথা বললেও এবার সত্যিই মা হলেন এই মার্কিন গায়িকা।

‘পেজ সিক্স’-এর তথ্য অনুযায়ী, গ্র্যামি ও অস্কারজয়ী এই তারকা এবং পোলানস্কি এখন অভিভাবক। তবে দম্পতি হিসেবে তারা নিজেদের সম্পর্কটি মূলত গোপনেই রেখেছেন। এখন পর্যন্ত গাগা বা পোলানস্কি কেউই তাদের সন্তানের নাম, লিঙ্গ বা জন্মতারিখ সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় এই জুটিকে তাদের সন্তানের সঙ্গে দেখা গেছে। গাগা ও পোলানস্কি হাঁটতে বের হওয়ার সময় গাগাকে সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখতে দেখা যায়। সন্তানের সঙ্গে এটিই তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি।

লেডি গাগা ও মাইকেল পোলানস্কির ২০১৯ সালের দিকে ডেটিং শুরু করেন এবং পরের বছর তাদের সম্পর্কটি প্রকাশ্যে আসে। এরপর ২০২৪ সালে পোলানস্কি গাগাকে প্রপোজ করেন।

সূত্র: উইয়ন নিউজ





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html