ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা


September 15, 2026 7:05 pm
Link Copied!


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেয়নি বিএনপির নেতাদের একাংশ। তবে রাষ্ট্রপতির সফর ঘিরে স্বাগত কর্মসূচিতে রাজপথে সরব ছিলেন তারা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফরে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় নেতারা জানিয়েছেন, রাষ্ট্রপতির সম্মানে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনা বর্জন করেছে সিলেট মহানগর বিএনপি। আমন্ত্রণ ও সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তির কারণেই অনুষ্ঠান বর্জন করেছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির শীর্ষ নেতারা।

বিকাল সাড়ে ৩টার দিকে নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করে সিলেট সিটি করপোরেশন। বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে অনুষ্ঠানজুড়ে মহানগর বিএনপির কোনও নেতাকর্মীর দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি।

দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতির সিলেট সফরকে শুরু থেকেই স্বাগত জানিয়েছিল মহানগর বিএনপি। মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানাতে নগরের সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। পরে রাষ্ট্রপতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করতে গেলে সেখানেও মহানগর বিএনপির নেতাদের উপস্থিতি ছিল।

তবে সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনার আয়োজনের বিষয়টি সামনে আসার পর দলটির অবস্থান পরিবর্তন হয়। মহানগর বিএনপির অভিযোগ, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দলটির নেতাদের যথাযথ মর্যাদা ও প্রটোকল অনুযায়ী আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ তাদের।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন নাগরিক সংবর্ধনা বর্জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাগরিক সংবর্ধনায় মহানগর বিএনপির কোনও নেতাকর্মী অংশ নেননি। আমাদের যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অনুষ্ঠানটি বয়কট করেছে।’

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি সিলেট সার্কিট হাউসে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে যান রাষ্ট্রপতি। সফরসূচি অনুযায়ী বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html