ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তোষ আইনমন্ত্রী


September 15, 2026 11:20 pm
Link Copied!


বাগেরহাটে মতবিনিময় সভায় বক্তব্য চলাকালে বারবার ফোনে কথা বলায় জেলা সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলমের অসন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

সভায় উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, আইনমন্ত্রীর বক্তব্য চলাকালীন বাগেরহাটের সিভিল সার্জনের মোবাইল ফোনে একের পর এক কল আসতে থাকে এবং তিনি ফোনে কথা বলার জন্য বারবার বাইরে যাওয়া-আসা করছিলেন। বিষয়টি আইনমন্ত্রীর নজরে এলে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে তার বক্তব্য থামিয়ে সিভিল সার্জনকে বাইরে চলে যেতে বলেন। যদিও পরে আবার বসতে বলেছেন এবং সিভিল সার্জনকে নিয়েই সভা শেষ করেছেন।

সভায় উপস্থিত কর্মকর্তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সভার শুরুতেও সিভিল সার্জনকে কিছু সময় ঘুমাতে দেখা যায়। এ নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়। এ বিষয়ে জানতে জেলা সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলমের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

দেশকে সামনে এগিয়ে নিতে হলে ফ্যাসিবাদ পথ বন্ধ করতে হবে

সভায় আইনমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে যেন ফ্যাসিস্টরা ফিরে এসে আর কোনও মায়ের বুক খালি করতে না পারে, স্বজনকে আর প্রতীক্ষায় থাকতে না হয়, এরকম পরিবেশ যেন আর ফিরে না আসে। আমাদের ভেতর মতের অমিল থাকবে। কিন্তু এক জায়গায় মিল থাকতে হবে। এই দেশ আমাদের, এই দেশকে সামনে এগিয়ে নিতে হলে ফ্যাসিজমের পথ আমাদের বন্ধ করতে হবে।’

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html