ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ৩


September 21, 2026 10:30 am
Link Copied!


আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে পাকিস্তানের বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে সোমবার জানা গেছে। টোলো নিউজের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি পুলিশ স্থাপনায় হামলার দুদিনের মাথায় এই ঘটনাটি ঘটল। এর ফলে প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

গত ফেব্রুয়ারিতেই পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে বিমান হামলা পরিচালনা করে। পাকিস্তানের সরকারি বিবৃতি অনুযায়ী, ইসলামাবাদ, বাজৌর ও বান্নুতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয় এবং এর লক্ষ্য ছিল পাকিস্তানি তালেবান ও ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশ এর সাতটি সশস্ত্র ঘাঁটি।

অন্যদিকে, আফগানিস্তানের তালেবান কর্মকর্তারা দাবি করেন, বিমান হামলাগুলোতে বেসামরিক লক্ষ্যবস্তু ও ধর্মীয় স্থাপনায় আঘাত হানা হয়েছে এবং নানগরহার প্রদেশে এতে অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

পাকিস্তানি কর্তৃপক্ষ বেসামরিক হতাহতের অভিযোগ অস্বীকার করে। একই সময়ে, একটি সামরিক সূত্রের বরাতে জানায় যে হামলায় প্রায় ৮০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html