ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসির শেষ ম্যাচে গ্যালারিতে থাকবেন দি মারিয়া


September 21, 2026 3:50 pm
Link Copied!


আর মাত্র একটি ম্যাচ। তারপরই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে মেসির বিদায়ী ম্যাচ দেখতে এবার গ্যালারিতে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু অ্যাঞ্জেল দি মারিয়াও।

আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি হতে যাচ্ছে দেশের মাটিতে মেসির বহুল প্রতীক্ষিত বিদায়ী ম্যাচ। আর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে মুখিয়ে আছেন দি মারিয়া।

রোজারিও সেন্ট্রালের হয়ে ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে কথা বলতে গিয়ে নিজের পরিকল্পনার কথা জানান সাবেক আর্জেন্টাইন উইঙ্গার।

৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে রেসিং ক্লাবের ম্যাচ রয়েছে। এরপর আর বুয়েনস এইরেস ছাড়ছেন না দি মারিয়া। বরং পরদিন সরাসরি চলে যাবেন মনুমেন্টালে। বলছিলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমাকে যেতে হবে, দেখতে হবে। আমরা ৫ তারিখে বানফিল্ডের বিপক্ষে খেলবো। তাই সম্ভবত সেখানেই থাকব। আমার পথেই পড়বে, আমি সেখানে থাকবো।’

মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর মুহূর্তটি কতটা কঠিন হতে যাচ্ছে, সেটিও অকপটে স্বীকার করেছেন দি মারিয়া।

এত বছর ধরে আর্জেন্টিনার আক্রমণভাগে মেসিকে পাশে পাওয়া, তার নেতৃত্বে খেলা, সবকিছুর পর হঠাৎ তাকে ছাড়া জাতীয় দল কল্পনা করা কঠিন বলে মনে করেন দি মারিয়া,‘কঠিন হবে, তাই না? এত বছর পর লিওকে ছাড়া একটি দল থাকা… আর্জেন্টিনা, আর্জেন্টাইনদের এবং পুরো বিশ্বের জন্য সে যা করেছে, সবকিছুর পর। আমরা শেষ দিনটা উপভোগ করবো।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html