ঢাকাSunday , 14 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

‘জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা’


June 14, 2026 8:30 pm
Link Copied!


জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে কড়া সমালোচনা করেছেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, ‘‘বাজারে মাঝে মাঝে ন্যারেটিভ চালানোর চেষ্টা হয়— জান্নাতের সোল এজেন্ট নাকি একটা ওজন মাপার পাল্লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।” 

রবিবার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের কার্যদিবসে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বলেন, ‘‘ধর্মের নামে নানা ধরনের ‘ন্যারেটিভ’ তৈরির চেষ্টা হলেও বাস্তবতা ভিন্ন কথা বলে। আমরা একটা জবাবদিহিতামূলক সরকার, সংসদ এবং নিজের দলের ভেতরে যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতিতে একটি আত্মসমালোচনা না করলেই নয়।’’

নারী স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ প্রসঙ্গে শামীম কায়সার বলেন, “দাড়ি-টুপি থাকলেই যে নারী স্বাধীনতা কিংবা হিজাব-নিকাবের প্রতি সম্মান থাকবে, বিষয়টি এমন নয়। ব্যক্তি স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রশ্নে আমাদের আরও সচেতন হতে হবে।”

সংসদ সদস্য আরও বলেন, ‘‘ইসলামের মূল্যবোধ নিয়ে রাজনীতি করার দাবি অনেকেই করেন। তবে বাস্তবে নানা গুরুত্বপূর্ণ প্রশ্নে তাদের অবস্থান সবসময় স্পষ্ট নয়। আমরা এমনও দেখেছি আমরা ইসলামের পতাকা হাতে নিয়ে দেখা গেছে হিকমা অবলম্বন করতে গিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অবস্থা বিবেচনায় অনেক সময় ইসলামের পতাকা হাতে নিয়েও শরিয়া আইনের ব্যাপারে প্রশ্ন আসলে অনেক সময় এড়িয়ে যেতে দেখেছি ‘’

তিনি দাবি করেন, বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন এবং রাষ্ট্রীয় পরিসরে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা রয়েছে। দুয়ারে দুয়ারে লেখা সর্বশক্তিমান আল্লাহ এটা হলো ফ্যাক্ট। এই বৈশ্বিক পরিস্থিতিতে এই অবস্থায়ও হিকমা অবলম্বন করার প্রয়োজন পড়েনি, এটাই ফ্যাক্ট।’’

বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ধর্ম, ব্যক্তি স্বাধীনতা এবং জনপরিসরে প্রচলিত বিভিন্ন রাজনৈতিক বয়ান নিয়েও মন্তব্য করেন।

 





Source link

🔴 LIVE html