ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লিটন আউট হতেই ইনিংস ঘোষণা বাংলাদেশের 


October 12, 2026 3:40 pm
Link Copied!


একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৩৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।

লাঞ্চের পর ফিরে সপ্তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। সেঞ্চুরি তোলার পরই অবশ্য মোহাম্মদ সালিমের বলে ১০২ রানে আউট হন তিনি। সপ্তম উইকেট পতন হলে  বাংলাদেশ ইনিংস ঘোষণা করে। তাতে প্রথম ইনিংসে ১০৬ রানে এগিয়ে থাকার সুবাদে মোট ৪৭৮ রানের লিড পেয়েছে তারা। আফগানদের জয়ের জন্য দরকার ৪৭৯ রান। 

লিটনের সেঞ্চুরির আগে ১১তম ফিফটি তুলে নেন মিরাজ। তিনি অবশ্য ৫২ রানে অপরাজিত থাকেন। 

এর আগে লিটন দাসের দৃঢ় ব্যাটিং আর মেহেদী হাসান মিরাজের প্রতিরোধে চতুর্থ দিনের সকালের সেশনে উইকেট না হারিয়ে ১১৪ রান যোগ করে টাইগাররা। চতুর্থ দিন সকালে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা লিটন ধীরে ধীরে নিজের ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। তাকে যোগ্য সঙ্গ দেন মিরাজ। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html