ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের কথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের


October 13, 2026 6:35 pm
Link Copied!


ভারতের একতরফাভাবে অবৈধভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল’-কে কখনও স্বীকৃতি দেয়নি চীন এবং ভারতের তথাকথিত ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের তীব্র বিরোধিতাও করে বেইজিং।

মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি সম্পর্কিত সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

ওই বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত বিরোধপূর্ণ এলাকায় এবং চীনের প্রকৃত নিয়ন্ত্রণাধীন অঞ্চলে অবস্থিত ২৮টি স্থানের মানক ভৌগোলিক নাম নির্ধারণ করা হয়েছে এবং ভারতের সরকারি মানচিত্রে তা চিহ্নিত করা হয়েছে।

মাও নিং বলেন, ভারতের এই পদক্ষেপ অবৈধ ও অকার্যকর। চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলীয় এলাকা ঐতিহাসিকভাবে চীনের অন্তর্গত—এই বাস্তব সত্যকে বদলানো যাবে না।

সূত্র: সিএমজি

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html