ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ


October 14, 2026 9:25 pm
Link Copied!


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে ঘটনার ১০ দিন পার হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এখনও ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাংবাদিকরা হলেন—দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ-উজ-জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম।

এ ঘটনায় ৫ অক্টোবর দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল প্রশাসনের পক্ষ থেকে মতিহার থানায় মামলা করা হয়। হলের উপ-রেজিস্ট্রার মোনির হোসেন মামলাটির বাদী হন।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর ১০ দিন অতিবাহিত হলেও হামলায় জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরজুন বলেন, ‘বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।’

ভিডিও ফুটেজ ও ছবির মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করার পরও কেন কাউকে গ্রেফতার করা হয়নি জানতে চাওয়া হলে ওসি কোনও উত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আহত সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ভিডিও ফুটেজ, ছবি ও অন্যান্য তথ্য-প্রমাণ পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলায় জড়িত কয়েকজনকে শনাক্তও করা হয়েছে। তারপরও গ্রেফতারের অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল বলেন, ‘ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, শাখা ছাত্রদল, এমনকি পুলিশ প্রশাসন আমাদের এমন কোনও আশ্বাস দেয়নি; যার কারণে আমরা নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবো। আমরা এখনও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হুমকি পাচ্ছি। আমাদের এখনও নিরাপত্তাহীনতায় দিন পার করতে হচ্ছে। তবু আমরা এ ঘটনার বিচার চাই।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html