ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে


October 15, 2026 4:45 pm
Link Copied!


মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী জানান, প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং অগ্রগতির সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে।

পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

মুক্তারপুর সেতুর টোল মওকুফ কিংবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয় দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালার বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির তোলা যুক্তিসঙ্গত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।  

এ ছাড়া মহাসড়কগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি চালুর মাধ্যমে সড়ক নিরাপত্তা এবং শৃঙ্খলা জোরদার করার পরিকল্পনার কথা ব্যক্ত করেন মন্ত্রী।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html