ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত


October 15, 2026 8:15 pm
Link Copied!


রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব সরকারি দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

এতে বলা হয়, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ব্যতীত সব কার্য, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র বা ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি বিষয় ব্যতীত সব কার্য, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র বা ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html