ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ক্যানসার সচেতনতায় গোলাপি হয়ে উঠবে গাদ্দাফি স্টেডিয়াম


October 19, 2026 5:10 pm
Link Copied!


ক্রিকেটের মাঠে এবার লড়াই শুধু রান আর উইকেটের নয়, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার মঞ্চও। ইংল্যান্ডের বিপক্ষে ২৫ অক্টোবরের ওয়ানডে ম্যাচকে ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই ম্যাচে গোলাপি জার্সি পরে মাঠে নামবে পাকিস্তান দল। খেলোয়াড়দের পাশাপাশি ম্যাচ কর্মকর্তা, ধারাভাষ্যকার ও দর্শকদেরও এই সচেতনতামূলক কর্মসূচিতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের এই ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পিসিবির করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে দিনটিকে স্তন ক্যানসার সচেতনতা দিবস হিসেবে পালন করা হবে। বিশ্বজুড়ে অক্টোবর মাসে পালিত ‘পিঙ্কটোবার’ বা স্তন ক্যানসার সচেতনতা মাসের সঙ্গে মিল রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষভাবে তৈরি গোলাপি জার্সি পরে মাঠে নামবে পাকিস্তানের পুরুষ দল। ইংল্যান্ড দলের সদস্য, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকারদেরও স্তন ক্যানসারে আক্রান্ত ব্যক্তি এবং রোগমুক্ত হওয়া মানুষদের প্রতি সংহতি জানিয়ে গোলাপি ফিতা পরার আমন্ত্রণ জানানো হবে।

ম্যাচের সাজসজ্জাতেও থাকবে গোলাপি রঙের ছোঁয়া। ব্যবহার করা হবে গোলাপি রঙে সাজানো স্টাম্প। স্টেডিয়ামের বড় পর্দা ও মাঠের চারপাশের এলইডি বোর্ডে প্রচার করা হবে সচেতনতামূলক বার্তা। সরাসরি সম্প্রচারের সময় ধারাভাষ্যকাররাও স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা এবং রোগটি দ্রুত শনাক্ত করার গুরুত্ব তুলে ধরবেন। এর মাধ্যমে পাকিস্তানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছেও বার্তাটি পৌঁছে দেওয়ার লক্ষ্য পিসিবির।

ম্যাচের দিন মাঠের বাইরেও চলবে সচেতনতামূলক কার্যক্রম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ভিডিও তৈরি করা হবে। এসব ভিডিওতে রোগটি সম্পর্কে জানার পাশাপাশি দ্রুত রোগ শনাক্ত করার গুরুত্ব তুলে ধরবেন ক্রিকেটাররা। ম্যাচের আগে পিসিবির নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে বিশেষ কনটেন্ট প্রকাশ করা হবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html