ঢাকাTuesday , 16 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

বিশ্বকাপ মিশন শুরু ইরান-নিউজিল্যান্ডের


June 16, 2026 7:25 am
Link Copied!


ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে মাঠে নেমেছে ইরান ও নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে গ্রুপ জি-এর ম্যাচটি। এবারের বিশ্বকাপে দুই দলেরই এটি প্রথম ম্যাচ।

গ্রুপের অন্য ম্যাচে ইতোমধ্যে বেলজিয়াম ও মিসর ১-১ গোলে ড্র করেছে। ফলে ইরান-নিউজিল্যান্ড ম্যাচের বিজয়ী দল এককভাবে গ্রুপের শীর্ষে উঠে যাওয়ার সুযোগ পাচ্ছে।

এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান বিশ্বকাপে খেলছে সপ্তমবার। এখনও নকআউট পর্বে উঠতে না পারলেও এবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে তারা। দলটির আক্রমণের মূল ভরসা মেহদি তারেমি। যদিও সারদার আজমুনের অনুপস্থিতি কিছুটা ভাবাচ্ছে ইরানকে।

অপরদিকে, ১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে দেখছে এই আসরকে। অধিনায়ক ক্রিস উডের নেতৃত্বে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দলটি শুরুটা রাঙাতে মুখিয়ে আছে।

অতীত পরিসংখ্যানে অবশ্য এগিয়ে ইরান। দুই দলের আগের দুই দেখায় একবার জিতেছে ইরান, অন্য ম্যাচটি ড্র হয়েছে। সেই দুই ম্যাচেই গোল হজম করেনি এশিয়ার দলটি।

তবে বিশ্বকাপের মঞ্চে অতীতের হিসাব খুব বেশি কাজে আসে না। গ্রুপে বেলজিয়াম ও মিসরের মতো শক্ত প্রতিপক্ষ থাকায় দুই দলের কাছেই এই ম্যাচের গুরুত্ব অনেক। শুরুতেই তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউটের স্বপ্ন আরও উজ্জ্বল করতে চাইবে ইরান ও নিউজিল্যান্ড।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html