ঢাকাWednesday , 28 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৩৯৩ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ


October 28, 2026 9:25 am
Link Copied!


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটির রাজস্ব খাতের ২২ ক্যাটাগরির স্থায়ী পদে মোট ৩৯৩ জনকে নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী পর্যন্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা পদ অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৮ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এ নিয়োগে বিভিন্ন গ্রেডে জনবল নেওয়া হবে। পদভেদে বেতনস্কেল ২০ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পারসোনেল অফিসার বা সহকারী সচিব পদে দুজন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট) পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, লাইটিং অফিসার ও সহকারী পরিদর্শক (ক্রাফটস) পদে একজন করে নেওয়া হবে।

কারিগরি পদগুলোর মধ্যে প্রথম শ্রেণির ইঞ্জিনচালক পদে পাঁচজন, ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান গ্রেড-১ পদে তিনজন এবং দ্বিতীয় শ্রেণির ইঞ্জিনচালক পদে ছয়জন নিয়োগ পাবেন। ল্যান্ড সার্ভেয়ার পদে দুজন এবং ওয়ার্ড কিপার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও স্টুয়ার্ড পদে একজন করে কর্মী নেওয়া হবে।

এ ছাড়া জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অডিটর পদে ২০ জন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৮০ জন এবং সহকারী সাব ইন্সপেক্টর পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। চট্টগ্রাম বন্দর মহিলা কলেজের অফিস সহকারী কাম হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একজন করে নেওয়া হবে।

বাকি পদগুলোর মধ্যে গ্রিজার পদে ২০ জন, লস্কর পদে ৫৫ জন, ভান্ডারি পদে ১৯ জন, খালাসি পদে ৬০ জন এবং নিরাপত্তারক্ষী পদে ১০২ জন নিয়োগ দেওয়া হবে। সংখ্যার হিসাবে নিরাপত্তারক্ষী পদেই সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে।

বেতন কত

পদ ও গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে। নবম গ্রেডের পারসোনেল অফিসার বা সহকারী সচিব এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এস্টেট) পদে বেতনস্কেল ৪৪,০০০ থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। দশম গ্রেডের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা পদে বেতন ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা।

একাদশ গ্রেডের পদগুলোর বেতনস্কেল ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা। দ্বাদশ গ্রেডের প্রথম শ্রেণির ইঞ্জিনচালক পদে বেতন ২৪,৩০০ থেকে ৫৮,৭০০ টাকা। অন্যান্য পদে গ্রেড অনুযায়ী বেতনস্কেল ২৩,৫০০ থেকে ৪৮,৪০০ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা পদভেদে আলাদা। কোনো কোনো পদের জন্য অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। অন্য পদগুলোর জন্য এসএসসি, এইচএসসি, কারিগরি ডিপ্লোমা, স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হবে।

বিশেষায়িত কারিগরি পদে সংশ্লিষ্ট ট্রেড কোর্স, পেশাগত দক্ষতা বা কাজের অভিজ্ঞতা চাওয়া হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়া প্রয়োজন।

বয়সসীমা কত

৮ ডিসেম্বর ২০২৬ তারিখে অধিকাংশ পদের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ইঞ্জিনচালক (প্রথম শ্রেণি) পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর এবং ইঞ্জিনচালক (দ্বিতীয় শ্রেণি) পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শারীরিক যোগ্যতা

সহকারী সাব ইন্সপেক্টর ও নিরাপত্তারক্ষী পদে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত শারীরিক যোগ্যতা থাকতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও প্রসারণে ৩২ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি হতে হবে। তাঁদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারণে ৩০ ইঞ্চি নির্ধারণ করা হয়েছে। উভয় পদের ক্ষেত্রেই সাঁতার জানা বাধ্যতামূলক।

আবেদন ফি কত

আবেদন ফি পদের ক্রমিক নম্বর অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। প্রথম থেকে তৃতীয় পদের জন্য ২০০ টাকা, চতুর্থ থেকে ষষ্ঠ পদের জন্য ১৫০ টাকা এবং সপ্তম থেকে ১৭তম পদের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। ১৮তম থেকে ২২তম পদের আবেদন ফি ৫০ টাকা। নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালে https://cpadigital.gov.bd:5302/ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং পদের শর্ত ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

অনলাইনে আবেদন শুরু হবে ৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬ রাত ১২টা। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৬।

আবেদনের আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পদের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্ত নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html