ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর উদ্বেগ

UttorbongoBD
October 29, 2026 1:25 am
Link Copied!


রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। একই সঙ্গে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকালে স্বাস্থ্যসেবা বিভাগের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন শাখা-১-এর উপসচিব ইমতিয়াজ হোসেন, যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন, এবং স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. জাহিদ রায়হান।

প্রশাসন শাখা-১-এর উপসচিব ইমতিয়াজ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে স্বাস্থ্য অধিদফতর বা এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনও কর্মকর্তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে।

এদিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, আইইডিসিআর পরিচালকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছেন। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও বলেন তিনি।

জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন, হামলায় জড়িতদের শনাক্ত করা এবং তাদের বিচারের মুখোমুখি করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতেও সরকার বদ্ধপরিকর।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html