ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে সৌদির বিমান হামলায় ১৪ নিহত, দাবি হুতিদের


October 29, 2026 2:15 am
Link Copied!


ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় ১৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে হুতিরা। বুধবার (২৮ অক্টোবর) একটি বাজার ও পেট্রল স্টেশনে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গোষ্ঠীটির সম্প্রচারমাধ্যম আল-মাসিরাহ। হতাহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব বলে জানানো হয়েছে।

আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়, হামলায় নারী ও শিশুরাও আহত হয়েছেন। তবে সৌদি আরবের বিমান হামলায় হতাহতের এ দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন বিমানবন্দরের সীমানার ভেতরে একটি হুতি ক্ষেপণাস্ত্র পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। পরে বিমানবন্দর এলাকায় দ্বিতীয়বার হামলার ঘটনাও ঘটে বলে আরেক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এডেন বিমানবন্দরে অবস্থানরত ব্যক্তিদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান। তার দাবি, সেখানে সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমান অস্ত্র পরিবহন করছিল।

তবে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রথম হামলার সময় সৌদি সামরিক বিমানটি বিমানবন্দরে থাকলেও সেটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কিছুক্ষণ পর উড্ডয়ন করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এডেন বিমানবন্দরে একাধিকবার হামলা চালিয়েছে হুতিরা। অন্যদিকে সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে সৌদি আরব। দেশটির সঙ্গে হুতিদের দীর্ঘদিনের সংঘাত নতুন করে তীব্র হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html