ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারত সিরিজের মাঝেই চোট ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে


October 29, 2026 2:15 pm
Link Copied!


ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একের পর এক ধাক্কা খাচ্ছে নিউজিল্যান্ড। চোটের কারণে এবার চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট ফিশারকে। একই সঙ্গে চোটে পড়েছেন আরেক পেসার ম্যাট হেনরিও।

বৃহস্পতিবার নিউজিল্যান্ড ক্রিকেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, হ্যাগলি ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডান পায়ের কাফ মাসলে ব্যথা পান ফার্গুসন। পরে স্ক্যান করানোর পর তার পেশিতে সমস্যা ধরা পড়ে। মাঠে ফিরতে তার আরও এক সপ্তাহের মতো সময় লাগতে পারে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডান পায়ের পেশিতে ব্যথা পাওয়ার পর হেনরিরও পরীক্ষা করা হয়েছে। তার পেশিতেও চোট ধরা পড়েছে। সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে এই পেসারের।

দুই পেসারের চোটে হতাশ নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেছেন, ‘লকি ও ম্যাটের জন্য আমাদের খুব খারাপ লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটে চোটের ঘটনা ঘটতেই পারে, কিন্তু এ কারণে ম্যাচ মিস করতে হলে হতাশা তো থাকেই।’

ভারত ইতোমধ্যে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে। শুক্রবার অকল্যান্ডের ইডেন পার্কে হবে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি। ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে গেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html