ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সেপটিক ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেলো পোশাক শ্রমিকের


October 30, 2026 11:15 am
Link Copied!


গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই সহকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুই কক্ষ নির্মাণ করে পোশাক শ্রমিকদের ভাড়া দেওয়া হয়েছিল। ওই কক্ষের একটিতে সাকিবসহ তার আরও দুই সহকর্মী থাকতেন।

শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। বিস্ফোরণে কক্ষের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় তার দুই সহকর্মী আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

নিহত সাকিবের মরদেহ বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html