ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে ৭ গোল হয়েছিল!

UttorbongoBD
June 16, 2026 7:06 pm
Link Copied!


বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে বুধবার সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি। 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতিহাসে মাত্র তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে। গ্রুপ জে-তে আরও রয়েছে অস্ট্রিয়া ও জর্ডান। 

অন্যদিকে, ২০১৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ফিরেছে আলজেরিয়া। ‘ফেনেক ফক্সেস’ খ্যাত দলটির রয়েছে সংগঠিতভাবে খেলার সামর্থ্য, যা বর্তমান চ্যাম্পিয়নদের জন্যও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দুই দলই জানে, আসরের শুরুটা ইতিবাচকভাবে করতে পারলে তা পরবর্তী পথচলায় বড় ভূমিকা রাখবে।

আর্জেন্টিনা ও আলজেরিয়ার একমাত্র আগের সাক্ষাৎ হয়েছিল ২০০৭ সালের ৫ জুন। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি রূপ নিয়েছিল দারুণ উপভোগ্য লড়াইয়ে। তাতে হয়েছিল সাতটি গোল। সেই ম্যাচে খেলেছিলেন লিওনেল মেসি। করেছিলেন জোড়া গোলও। 

ম্যাচে শুরুতে আধিপত্য বিস্তার করে সহজ জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। তবে বারবার ঘুরে দাঁড়িয়ে লড়াইয়ে টিকে ছিল আলজেরিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মরু যোদ্ধারা আক্রমণভাগে নিজেদের সামর্থ্য ও লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছিল এবং পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল।

তবু শেষ পর্যন্ত ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। প্রায় ১৯ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার প্রেক্ষাপট আরও বড়। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html