ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালের ১৩ মাদ্রাসায় জিপিএ-৫ পেলেন একমাত্র মুবিনা


November 1, 2026 9:55 am
Link Copied!


২০২৬ সালের আলিম পরীক্ষায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১৩টি মাদ্রাসার মধ্যে একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী আশরাফুন নাহার মুবিনা। তার এ সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মুবিনা উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ত্রিশালের ১৩টি মাদ্রাসা থেকে ২৯১ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৭ জন। অকৃতকার্য হয়েছে ১৭৪ জন। পুরো উপজেলায় জিপিএ-৫ অর্জনকারী একমাত্র শিক্ষার্থী মুবিনা।

বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এ বছর ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৫ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৮ দশমিক ৪৭ শতাংশ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান জানান, ত্রিশাল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী আশরাফুন নাহার মুবিনা একমাত্র জিপিএ-৫ অর্জন করেছে। তার এ সাফল্যে শিক্ষক ও প্রতিষ্ঠানের সবাই আনন্দিত ও গর্বিত। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আরও ভালো ফলাফলের জন্য তারা কাজ করবেন।

ফল প্রকাশের পর মুবিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক, সহপাঠী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা। এ সময় তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে মুবিনা বলেন, এ অর্জনের পেছনে তার বাবা-মা ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভবিষ্যতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান তিনি।

মুবিনা আরও বলেন, লেখাপড়ার কোনও বিকল্প নেই। ভালো ফলাফল করতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার পাশাপাশি বাড়িতেও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html