ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের হাতাহাতি, উত্তপ্ত টাইমস স্কয়ার

UttorbongoBD
June 16, 2026 11:00 pm
Link Copied!


উত্তর আমেরিকায় বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়ার বিপক্ষে অভিযান শুরু করতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর আগেই ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের আগেই দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটনের টাইমস স্কয়ারে এ ঘটনা ঘটে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার সমর্থকেরা একটি পতাকা মিছিলের আয়োজন করেছিলেন। এ সময় আলজেরিয়ার সমর্থকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

ঘটনার একটি ভিডিও প্রথমে ইনস্টাগ্রামের ব্রুটঅফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত হয়। পরে সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও পতাকার রঙে সজ্জিত সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের ধাক্কাধাক্কি চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানায়, শুরুতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলেও পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ধাক্কাধাক্কির পাশাপাশি লাথির ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় আশপাশে অনেক দর্শক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও ছিল।

ভিডিওতে কয়েকজনকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা গেলেও তারা সফল হননি। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় কেউ আহত হয়েছেন কি না কিংবা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, টাইমস স্কয়ারে আয়োজিত এই সমাবেশ ছিল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা সমর্থকদের অন্যতম বড় জমায়েত। একই সময়ে কানসাস সিটিতেও আর্জেন্টিনা সমর্থকদের আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html