দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল। তারা হলেন, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
উল্লেখ্য, ৪ থেকে ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির স্থায়ী কমিটিরও সদস্য।
সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।