ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মামলার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

UttorbongoBD
June 17, 2026 9:50 pm
Link Copied!


নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধর্ষণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগে করা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মোহন তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (১৭ জুন) সকালে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও সদস্যসচিব নাজমুল হুদা খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মোহন তালুকদার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের জরুরি সভা ডেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা জীবিকার জন্য দেশের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন। মা গৃহকর্মীর কাজ করেন। গত বছরের ডিসেম্বরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে মোহন তালুকদার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় মামলা করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন মোহন তালুকদার। ভয়ে শিশুটি ঘটনাটি কাউকে বলেনি। গত ১২ মার্চ শিশুটি অসুস্থ বোধ করে এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। মা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা খুলে বলে। পরদিন ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৮ এপ্রিল আদালতে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত থানা পুলিশকে অভিযোগটি মামলা হিসেবে নিতে নির্দেশ দেন। ২ মে থানায় মামলা রেকর্ড করা হয়। কিন্তু পুলিশ এখনও আসামিকে গ্রেফতার করেনি। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে গতকাল রাতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন, ‘ধর্ষণের মামলার আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html