ঢাকাThursday , 4 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

একদিনে হাম কেড়ে নিলো আরও ১১ শিশুর প্রাণ

uttorbongo bd
May 22, 2026 5:19 pm
Link Copied!


দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

শুক্রবার (২২ মে) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন। আর নিশ্চিত হামে ৮৫ জন মারা গেছে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও এক হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।

একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৩২৯ জন।





Source link