ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইরান-মার্কিন চুক্তিকে স্বাগত জানালো কাতার, পাকিস্তানের প্রশংসা

UttorbongoBD
June 18, 2026 9:05 pm
Link Copied!


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিকে স্বাগত জানিয়েছে কাতার। দোহার মতে, এই চুক্তি দুই দেশের মধ্যকার মতভেদ আলোচনার মাধ্যমে সমাধান করার ইচ্ছারই প্রমাণ।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধাবস্থার অবসান এবং হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে হওয়া এই চুক্তিটি মূলত আলোচনার পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য একটি মজবুত ভিত্তি।

বিবৃতিতে কাতার সব পক্ষকে ইতিবাচক মনোভাব, গঠনমূলক প্রচেষ্টা এবং যৌথ সমন্বয় বজায় রাখার আহ্বান জানিয়েছে যাতে এই প্রক্রিয়া থেকে একটি ব্যাপক ও টেকসই ফলাফল নিশ্চিত করা যায়।

এই চুক্তি বাস্তবায়নে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকারও ভূয়সী প্রশংসা করেছে কাতার। শুক্রবার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই পক্ষের মধ্যে পরবর্তী ধাপের আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম হিসেবে কাতারেরও এই বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: আল জাজিরা





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html