ঢাকাFriday , 19 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বস্তা পরিবর্তনের সময় ৩৩ টন সরকারি চাল জব্দ, একজন আটক


June 19, 2026 1:15 pm
Link Copied!


শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিং নামে একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে এই চাল জব্দ করা হয়।

এ ঘটনায় গুদামের মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে। তিনি পৌর শহরের কসবা কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে।

জব্দ চালের বাজারমূল্য ১৬ লাখ টাকা ২২ হাজার টাকা।

পুলিশ জানায়, জেলা শহরের চাপাতলী মহল্লায় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চলতি বছরের জুন মাসের সরকারি খাদ্যবান্ধব চালের সিলমোহর করা ৩৩ টন চাল পাওয়া যায়।

অভিযানের সময় দেখা যায়, পাচারের উদ্দেশ্য খাদ্য অধিদফতরের ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ৩৩ টন ১০০ কেজি চাল সেখানে রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম ২০২৩-এর ৫-এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক উপযুক্ত বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করার জন্য সদর থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়।

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, ‘আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html