ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবর গ্রেফতার

UttorbongoBD
June 20, 2026 1:55 pm
Link Copied!


চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনায় করা মামলার আলী আকবর (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, র‌্যাব সদস্য হত্যা মামলায় তদন্তে পাওয়া আসামি আলী আকবর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন। পরে তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল সীতাকুণ্ড থানাধীন সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলী আকবরের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার আলী আহমদের ছেলে।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গত ১৯ জানুয়ারি অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র‍্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। হামলায় একই সময়ে তিন র‍্যাব সদস্য আহত হন। র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়। এতে মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় ১৫০ থেকে ২০০ জনকে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html