ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে কারাবন্দীর মৃত্যু

UttorbongoBD
June 20, 2026 3:40 pm
Link Copied!


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. তরিকুল ইসলাম (৬৮) নামের এক অসুস্থ কারাবন্দীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১১টা ৫৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মৃত তরিকুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় । তার বাবার নাম মৃত-ইসমাইল হোসেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html