ঢাকাSaturday , 20 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের ইরান চুক্তি আগের চেয়েও খারাপ: ওবামা


June 20, 2026 6:50 pm
Link Copied!


সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তির সমালোচনা করে বলেছেন, যুদ্ধ শুরুর আগের অবস্থায়ই ফিরে গেছে পরিস্থিতি, তবে সেটিও হয়তো আরও খারাপ অবস্থায়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পারমাণবিক চুক্তির স্বাক্ষরকারী ওবামা এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এনবিসির টুডে শো-এর সহ-উপস্থাপক ক্রেইগ মেলভিনের সঙ্গে এক সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, অনেক মানুষ মারা গেছে। আর এখন মনে হচ্ছে আমরা যুদ্ধ শুরু করার আগে যেখানে ছিলাম, ঠিক সেখানেই ফিরে এসেছি; শুধু পার্থক্য হলো পরিস্থিতি হয়তো আগের চেয়ে কিছুটা বেশি খারাপ।

তবে চলমান যুদ্ধবিরতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ওবামা বলেন, আমি যুদ্ধবিরতি দেখে খুবই আনন্দিত। এবং আমি আশাবাদী যে এটি বজায় থাকবে।

সাক্ষাৎকারে ওবামা ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। সাবেক এই প্রেসিডেন্ট উল্লেখ করেন, তার প্রশাসনের সময় করা ইরান পরমাণু চুক্তির আওতায় ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছিল।

ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে ওবামা আরও বলেন, এই প্রশাসন বা এই প্রশাসনের আগের একটি সংস্করণ সেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, যার কারণে পরবর্তীতে ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জন করে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html