ঢাকাMonday , 22 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

৭ ব্যাংকে ৮৫২ অফিসার নিয়োগ, ৩ জুলাই প্রিলিমিনারি পরীক্ষা


June 22, 2026 10:55 am
Link Copied!


ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাতটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, সিলেবাস এবং প্রবেশপত্র ডাউনলোড–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ৮৫২ জন নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাটি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে নেওয়া হবে।

যেভাবে প্রবেশপত্র সংগ্রহ করবেন

প্রার্থীরা আগামী ২৮ জুন ২০২৬ থেকে পরীক্ষা শুরু হওয়ার আগপর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রবেশপত্র ডাউনলোডের ঠিকানা:

https://erecruitment.bb.org.bd

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার মানবণ্টন

নিয়োগ পরীক্ষায় মোট দুটি ধাপ থাকবে—

  • প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা: ১০০ নম্বর
  • লিখিত পরীক্ষা: ২০০ নম্বর

প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই প্রবেশপত্র সংগ্রহ এবং পরীক্ষাকেন্দ্রের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html