ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৩৮ বছরে ১২০ কেজি ছিলাম, মেসির প্রশংসায় রোনালদো

UttorbongoBD
June 24, 2026 10:00 am
Link Copied!


ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় একসময় শীর্ষে ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। পরে তাকে ছাড়িয়ে যান জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। আর উত্তর আমেরিকা বিশ্বকাপে এসে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নতুন এই মাইলফলকের পর মেসির প্রশংসায় ভাসিয়েছেন রোনালদো।

চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল করেছেন মেসি। সর্বশেষ অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে দুটি গোলই করেন তিনি। সেই জোড়া গোলেই ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপে ২৮ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১৮। এর আগে ১৬ গোল নিয়ে শীর্ষে ছিলেন ক্লোসা। ২০০৬ বিশ্বকাপে রোনালদোর ১৫ গোলের রেকর্ড ভেঙে শীর্ষে উঠেছিলেন জার্মান কিংবদন্তি।

চলতি আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ১৬ গোল নিয়ে ক্লোসার পাশে বসেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে এককভাবে রেকর্ডের মালিক হন তিনি।

ম্যাচ শেষে মেসিকে অভিনন্দন জানিয়েছেন ক্লোসাও। তার মতে, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। একই সুরে কথা বলেছেন রোনালদো।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ–কে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ‘ফুটবলের দেবতাদের কাছে এই পরিসংখ্যান প্রমাণ করেছে, সে সবাইকে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার খেতাব যদি কেউ পাওয়ার যোগ্য হয়, তবে সে অবশ্যই মেসি।’

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের দিন মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। এরই মধ্যে ৩৯ বছরে পা দিয়েছেন তিনি। এই বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাওয়া মেসিকে নিয়ে রসিকতাও করেছেন রোনালদো।

তিনি বলেন, ‘তার বয়স ৩৮, হে ঈশ্বর! ৩৮ বছর বয়সে আমি তো চার বছর আগেই অবসর নিয়েছিলাম। তখন আমার ওজন ছিল ১২০ কেজি!’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html