ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 


June 28, 2026 2:55 am
Link Copied!


ব্রাজিলের বিপক্ষে নকআউট পর্বে মুখোমুখি হবে ‘এশিয়ার ব্রাজিল’ জাপান। বাঁচা-মরার ম্যাচের আগে বড় এক স্বস্তির খবর পেল ব্লু সামুরাইরা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলটির অন্যতম প্রধান তারকা তাকেফুসা কুবো। নেদারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হাঁটুতে চোট পেয়ে হুইলচেয়ারে করে মাঠ ছাড়া ‘জাপানের মেসি’-খ্যাত এই ফরোয়ার্ডের নকআউট পর্বে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে। 

সুইডেনের বিপক্ষে জাপানের ১-১ গোলে ড্র করার ঠিক পরদিন মাঠে ফেরেন কুবো। জাপানি সংবাদমাধ্যমের প্রকাশ করা প্রথম দিকের কিছু ছবিতে দেখা গেছে ইনজুরি আক্রান্ত হাঁটুতে একটি প্রটেক্টিভ ব্যান্ডেজ (সুরক্ষা ব্যান্ডেজ) বেঁধেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই তারকা ফরোয়ার্ড।

নেদারল্যান্ডের বিপক্ষে জাপানের ২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচের পর এই প্রথম কুবোকে বল পায়ে মাঠে দেখা গেলো। সেই ম্যাচে চোট পেয়ে হুইলচেয়ারে চড়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে, যা ভক্তদের মনে বেশ উদ্বেগ তৈরি করেছিল। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে ম্যাচে দলের সঙ্গে ভ্রমণ না করে ন্যাশভিলে জাপানের নিজস্ব ট্রেইনিং সেন্টারেই পুনর্বাসনে ছিলেন কুবো।

তার অনুশীলনে ফেরায় জাপানি সমর্থকদের মনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। মাঝমাঠ ও আক্রমণভাগ— উভয় পজিশনেই সমান পারদর্শী রিয়াল সোসিয়েদাদের এই তারকাকে তার প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার মনে করা হয়।

ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল ও মায়োর্কার মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে কুবোর। বর্তমানে খেলছেন রিয়াল সোসিয়েদাদে। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html