ঢাকাTuesday , 30 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হতে পারে?


June 30, 2026 2:15 am
Link Copied!


অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে ফলটা অন্যরকম হলেও হতে পারতো। কিন্তু ফুটবল শেষ পর্যন্ত কিছু নির্দিষ্ট মুহূর্তের খেলা। আর সেই মুহূর্তটাই তৈরি করেছেন মার্তিনেল্লি। তার অসাধারণ এক ঝলকে জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। 

যে জয়ে আরও একটি ইতিহাসও গড়েছে সেলেসাওরা। বিশ্বকাপে পিছিয়ে পড়েও ব্রাজিল শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে ২০০২ সালের পর! সর্বশেষবার তুরস্ককে তারা এভাবে হারাতে পেরেছিল। 

ম্যাচে বলের দখল ও পাসিংয়েও ছিল ব্রাজিলের আধিপত্য। পুরো ম্যাচে তারা ৬৮২টি পাস দিয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৫টি পাস দিয়েছেন সেন্টার-ব্যাক গ্যাব্রিয়েল মাগালহায়েস। যা চলতি বিশ্বকাপে কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড়ের এক ম্যাচে সর্বোচ্চ।

এবার তাদের সামনে আরও কঠিন পরীক্ষা। শেষ ষোলোতে তারা আইভরি কোস্ট ও নরওয়ে ম্যাচে বিজয়ী দলের মুখোমুখি হবে। শেষ ষোলোর ম্যাচটা হবে ৬ জুলাই। 

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html