ঢাকাFriday , 3 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজকীয় স্বাদের ‘বাদশাহী পটল’


July 2, 2026 8:30 am
Link Copied!


সাধারণ পটলকেও রাজকীয় স্বাদে পরিবেশন করা যায়—তারই দারুণ উদাহরণ বাদশাহী পটল। মসলা, ছানা আর সরিষার তেলে তৈরি অনন্য স্বাদের এই পদটি ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। একবার বানিয়ে দেখুন, এর স্বাদ, বারবার রান্না করতে মন চাইবে।

 

রেসিপি

প্রথমে পটলগুলোতে ভালোভাবে লবণ, হলুদ গুঁড়ো ও সামান্য চিনি মাখিয়ে নিন। এরপর সরিষার তেলে মাঝারি আঁচে ধৈর্য ধরে প্রায় ১৫ মিনিট ভেজে তুলে আলাদা করে রাখুন। একই তেলে গোটা গরম মসলা ফোড়ন দিন। তারপর জিরা, ধনিয়া, মৌরি, গোলমরিচ, টমেটো, আদা, কাঁচা মরিচ এবং সাদা তিল (বা কাজুবাদাম) একসঙ্গে বেটে পেস্ট তৈরি করুন। সেই পেস্ট তেলে দিয়ে প্রায় ৬ মিনিট কষিয়ে নিন।

 

এরপর ছানা বা গুঁড়ো করা পনির দিয়ে আরও ৫ মিনিট কষান। তারপর গরম পানি, স্বাদমতো লবণ ও সামান্য চিনি দিন। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে ঢেকে দিন এবং পটল নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

 

পরিবেশন

সবশেষে ঘি, গরম মসলার গুঁড়ো এবং চেরা কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু বাদশাহী পটল। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html