ঢাকাFriday , 3 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, মাদ্রাসার সুপার গ্রেফতার


July 3, 2026 12:10 am
Link Copied!


বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণের শিকার হয়ে শারীরিক প্রতিবন্ধী এক তরুণী (২৬) তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তরুণীর দুলাভাই স্থানীয় একটি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বাকী বিল্লাহকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার আদালতের নির্দেশে মামলা রেকর্ডের পর রাতেই তাকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বাকী বিল্লাহ স্থানীয় গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, বাকী বিল্লাহর একই এলাকার চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী। বাকী বিল্লাহ মাঝেমধ্যেই চাচা শ্বশুরবাড়িতে বেড়াতে যেতেন। এ সুযোগে শ্যালিকাকে ধর্ষণ করেন। কিছুদিন পর তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দেয়। তাকে হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় চাচা শ্বশুর গত ২৫ জুন আদালতে বাকী বিল্লাহর বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে নন্দীগ্রাম থানা পুলিশ ১ জুলাই মামলাটি রেকর্ড করে। ওই দিন রাতেই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html