ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা


July 3, 2026 8:20 am
Link Copied!


বিয়ে বা যেকোনো উৎসবের অন্যতম জনপ্রিয় ডেজার্ট হলো জর্দা। তবে বিয়েবাড়ির মতো সুস্বাদু জর্দা তৈরি করতে গেলে অনেক সময় আলাদা করে চাল সেদ্ধ ও সিরা প্রস্তুতের ঝামেলা পোহাতে হয়। কিন্তু যদি এই ঝামেলা ছাড়াই ঘরেই বানানো যায় দারুণ মজাদার মালাই জর্দা— কেমন হয়? চলুন জেনে নেওয়া যাক সহজ ও ঝটপট রেসিপি।

রেসিপি

প্রথমে মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ (প্রায় ৪০০ গ্রাম) চিনিগুড়া বা বাসমতি চাল নিয়ে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন।

এরপর একটি প্যান চুলায় বসিয়ে এক থেকে চার কাপ ঘি দিন। ঘি গরম হলে তাতে কিশমিশ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। একই ঘিতে কাঠবাদাম ও কাজুবাদাম কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিন। এরপর এতে গোটা গরম মসলা যোগ করুন।

এবার ভিজিয়ে রাখা চাল পানি ঝরিয়ে প্যানে দিয়ে দিন। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, শুধু ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশে গেলেই হবে। এরপর চার কাপ ফুটন্ত গরম পানি যোগ করুন (চালের দ্বিগুণ পরিমাণ)। চাইলে আধা চা-চামচ ফুড কালার পানিতে গুলিয়ে মিশিয়ে দিতে পারেন।

এবার চুলার আঁচ বাড়িয়ে ভালোভাবে নেড়ে নিন। পানি কিছুটা শুকিয়ে এলে থকথকে অবস্থায় আসবে। তখন এতে এক থেকে চার কাপ মোরব্বা ও ভেজে রাখা কিশমিশের অর্ধেক অংশ দিন। আবার ভালোভাবে মিশিয়ে আঁচ একদম কমিয়ে ঢেকে দিন।

প্রায় ২০ মিনিট পর ঢাকনা খুলে দেখুন চাল সেদ্ধ ও ঝরঝরে হয়েছে কিনা। চাল ঠিকভাবে রান্না হয়ে গেলে এতে এক কাপ চিনি (স্বাদ অনুযায়ী কম-বেশি করা যাবে) যোগ করুন। আলাদা করে সিরা দেওয়ার প্রয়োজন নেই, চালের গরমেই চিনি গলে যাবে। এরপর বাকি কিশমিশ ও বাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও ১০-১২ মিনিট ঢেকে রাখুন। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু জর্দা।

মালাই তৈরি

এবার মালাই প্রস্তুতের পালা। একটি প্যানে এক লিটার তরল দুধ নিন। এতে এক কাপ গুঁড়ো দুধ ও আধা কাপ কনডেন্স মিল্ক যোগ করুন। ঘন করার জন্য এক টেবিল চামচ কনফ্লাওয়ার এবং স্বাদের জন্য সামান্য এলাচ গুঁড়ো দিন।

সব উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলায় জ্বাল দিন এবং নেড়ে নেড়ে ঘন মালাই তৈরি করুন। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।

পরিবেশন

পরিবেশনের জন্য একটি সার্ভিং ডিশে প্রথমে জর্দা বিছিয়ে তার ওপর মালাই ঢেলে দিন। শেষে খোয়া, বাদাম ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন।

ব্যস, তৈরি হয়ে গেল ঝামেলাবিহীন দারুণ মজাদার মালাই জর্দা; যা যেকোনো উৎসবের টেবিলকে করে তুলবে আরও বিশেষ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html