ঢাকাSaturday , 4 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’


July 3, 2026 11:50 pm
Link Copied!


রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ‘বিগত দিনের সরকারগুলো অনেক ক্ষেত্রে বেশ কিছু অপরিপক্ব প্রকল্প নিয়েছে। সেগুলো আমরা গিলতেও পারছি না, ফেলতেও পারছি না। এখন আমরা যেটা করছি, আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করছি। সে ক্ষেত্রে আমরা মূল যে সড়কগুলো, সেটির কাজ করছি। রেলের ক্ষেত্রেও আমরা মূল যে রেললাইন, ট্রেন, স্টেশনসহ যাত্রীসেবার মানোন্নয়নে কাজ করছি।’

শুক্রবার সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মহাপরিচালক খালেদ কনক, পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস, পুলিশ সুপার তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চান জনগণ যেন সহজে সেবা পান। অর্থাৎ জনগণের দোরগোড়ায় যেন সেবা পৌঁছে যায়। আমাদের এই সরকার মাত্র চার মাস হয়েছে। এরই মধ্যে আপনারা দেখছেন এই সরকারের গতি অনেক ব্যাপক। এই সরকার হিংসার বশবর্তী হয়ে কোনও ধরনের কাজ করছে না। অর্থাৎ যে কাজ করলে জনগণ ভালো থাকবে, অল্প সময়ে অধিক মানুষ সুফল ভোগ করবে, সরকার সে অনুযায়ী কাজ করছে।’

নেত্রকোনার যোগাযোগব্যবস্থা উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘এসব প্রকল্পের কিছু কাজ চলমান, আবার কিছু পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে রেলপথে যোগাযোগের জন্য ঢাকা-মোহনগঞ্জ রেলপথে আন্তনগর ট্রেনের আসনসংখ্যা বৃদ্ধি, বন্ধ হয়ে যাওয়া কমিউটার ট্রেনটি চালু, নেত্রকোনার চল্লিশা, হিরনপুরসহ বন্ধ হয়ে যাওয়া কয়েকটি রেলস্টেশন চালু, জরাজীর্ণ স্টেশনগুলো সংস্কারসহ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া জারিয়া থেকে বিরিশিরি পর্যন্ত নতুন করে রেললাইন নির্মাণের পরিকল্পনা আছে।

‘সড়কপথ উন্নয়নে নেত্রকোনার রাজুর বাজার থেকে বিরিশিরি সড়কে ঢেউটুকোন এলাকায় কংস নদের ওপর সেতু, দুর্গাপুরে সোমেশ্বরী, কলমাকান্দায় মহাদেব নদসহ বিভিন্ন স্থানে অন্তত আটটি নদ-নদীর ওপর সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিজয়পুর স্থলবন্দর, কলমাকান্দায় বাইপাস সড়ক, শ্যামগঞ্জে বাইপাস সড়কসহ বেশ কিছু সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html