ঢাকাWednesday , 8 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টানা বৃষ্টিতে আজও ডুবেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা 


July 8, 2026 2:35 pm
Link Copied!


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কাটু থেকে কোমর সমান পানি জমেছে। এতে অফিসগামী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কে যানবাহন চলাচল কমে গেছে। আজ বুধবার (৮ জুলাই)  নগরীর জলাবদ্ধ এলাকার জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে নগরীর পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, মুরাদপুর, বাকলিয়া, বহদ্দারহাট, ষোলশহর, হালিশহর, চকবাজার, মোহরা, বড়পোল, সঙ্গীত, কুয়াইশ-এক্সিজেন সড়ক, কমার্স কলেজ সংলগ্ন এলাকাসহ বেশির ভাগ এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় লোকজন। 

জলাবদ্ধতার প্রভাবে সড়কে গণপরিবহনের চলাচল কমে গেছে। একই সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম দেখা গেছে। ফলে প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সকালে নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি নিজেই কোথাও কোথাও জমে থাকা ময়লা পরিষ্কার করেন। 

শুধু নগরী নয়, জেলার ১৫টি উপজেলার মধ্যে রাউজান, রাঙ্গুনিয়া, বাঁশখালী, আনোয়ারা, ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী, সাতকানিয়া, লোহাগড়া, পটিয়া, চন্দনাইশ উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথায় কোথাও সড়কের উপরও হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানিয়েছেন, বুধবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৩৪ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাশাপাশি সাগরে ৩ নম্বর সংকেত এবং জলাবদ্ধতা ও ভূমিধসের সতর্কতা রয়েছে বলেও জানান তিনি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html