ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যে কারণে দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন আনলো এনসিপি


July 11, 2026 4:05 pm
Link Copied!


চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার সূচিতে পরিবর্তন এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ জুলাই) দলের মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, রবিবার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি নির্ধারিত স্পটে অনুষ্ঠেয় জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখাঁন উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পদযাত্রা অব্যাহত থাকবে।

এদিকে শনিবার (১১ জুলাই) চাঁদপুর সদরে বিকাল ৩টায় এবং মতলব উত্তরে সন্ধ্যা ৬টায় নির্ধারিত দুটি পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। আর উত্তরাঞ্চলের কর্মসূচির আওতায় রাজশাহীর গোদাগাড়ীতে বিকাল ৩টায় এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের কারণে জনভোগান্তি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দক্ষিণাঞ্চলের কয়েকটি কর্মসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানায় এনসিপি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html