ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য চাই ২০০ রান


July 11, 2026 6:15 pm
Link Copied!


আগের দুই ওয়ানডে জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। তাই শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য নিয়মরক্ষার। সেই ম্যাচে অবশ্য স্বাগতিকদের ১৯৯ রানে অলআউট করেছে সফরকারীরা। টস হেরে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৪৮.১ ওভারে ১৯৯ রানে থেমেছে। 

এবারও বাংলাদেশের বোলিং কঠিন পরীক্ষার মুখে পড়ে জিম্বাবুয়ে। ১০৮ রানে পড়ে ষষ্ঠ উইকেট। দলকে দুইশ রানের কাছে নিয়ে যেতে বড় ভূমিকা ছিল ওয়েসলি মাধেভেরের দায়িত্বশীল ব্যাটিং ও শেষ দিকে বেন ইভান্সের ঝড়ো ফিফটির। 

দলের ১৫১ রানে ফেরা মাধেভেরে খেলেছেন ৭৪ বলে ৭৫ রানের দারুণ ইনিংস। তাতে ছিল ৫টি চার ‍ও ১টি ছক্কা। আর শেষদিকে ব্র্যাড ইভান্স ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ঝড়ো ফিফটি তুলে জিম্বাবুয়ের ইনিংস সমৃদ্ধ করেছেন। এই দুজন ছাড়া জিম্বাবুয়ের অন্য ব্যাটারদের অবস্থা ছিল হতাশাজনক। বাকি সবাই মিলে ১৭২ বল খেলে করতে পেরেছেন মাত্র ৬১ রান।

বাংলাদেশের হয়ে ৪৪ রানে ৪ উইকেট নিয়ে সফল বোলার ছিলেন পেসার শরিফুল ইসলাম। দুটি করে নেন তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম। একটি নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html