ঢাকাMonday , 13 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে 


July 12, 2026 5:20 am
Link Copied!


মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়েছে। প্রথমার্ধের দুই গোলের পর দ্বিতীয়োর্ধে কোনও দলই ডেডলক ভাঙতে না পারায় ম্যাচটি এখন অতিরিক্ত ৩০ মিনিটের রোমাঞ্চে গড়াচ্ছে।

প্রথমার্ধে শেলদেরুপের গোল, বেলিংহামের জবাব

ম্যাচের ৩৬ মিনিটে প্রথম লিড নিয়েছিল ঐতিহাসিক যাত্রায় থাকা নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ জেতানো ফর্ম ধরে রেখে বাঁ প্রান্ত থেকে বল পান তরুণ মিডফিল্ডার আন্দ্রেয়াস শেলদেরুপ। সবাই যখন ভাবছিল তিনি বক্সে থাকা আর্লিং হলান্ডের উদ্দেশ্যে ক্রস বাড়াবেন, তখনই সবাইকে চমকে দিয়ে সরাসরি শট নেন তিনি। বলটি ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে জালের টপ কর্নারে জড়ায় (১-০)। অবশ্য এই গোলের বিল্ড-আপের সময় হ্যারি কেইন ফাউলের তীব্র দাবি জানালেও রেফারি তাতে সায় দেননি।

তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিটে) ত্রাতা হয়ে আসেন জুড বেলিংহাম। বাঁ দিক থেকে এলিয়ট অ্যান্ডারসনের পাস ধরে অ্যান্থনি গর্ডন চমৎকার এক নিখুঁত ক্রস বাড়ান নরওয়ের বক্সে। সেখানে ওত পেতে থাকা বেলিংহাম প্রথম টাচেই দারুণ এক ফিনিশিংয়ে নরওয়ের জালে বল জড়ান (১-১)।

দ্বিতীয়োর্ধে রক্ষণাত্মক লড়াই ও শেষ মুহূর্তের নাটকীয়তা

দ্বিতীয়ার্ধে দুই দলই সতর্ক ফুটবল খেলতে শুরু করে। আর্লিং হালান্ড ও হ্যারি কেইন— দুই মহাতারকাকেই বোতলবন্দী করে রাখে প্রতিপক্ষের ডিফেন্ডাররা। 

ফলে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ১-১ থাকায় সেমিফাইনালের টিকিট নির্ধারণে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা না ভাঙলে পেনাল্টি শুটআউটের ভাগ্যে নির্ধারিত হবে কোন দল যাচ্ছে শেষ চারে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html