ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসিদের ‘অভিশপ্ত’ স্মৃতি জাগানো কে এই রেফারি ভিনচিক


July 17, 2026 5:35 pm
Link Copied!


আসন্ন ফিফা বিশ্বকাপ ফাইনালের জন্য স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিককে প্রধান রেফারি হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী রবিবার (১৯ জুলাই) নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বজয়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। নিজ নিজ সেমিফাইনাল বাধা টপকে দল দুটি ফাইনালে জায়গা করে নিয়েছে।

২০১০ সাল থেকে আন্তর্জাতিক রেফারির দায়িত্ব পালন করে আসা ভিনচিক নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন। চলতি বিশ্বকাপে তিনি ইতোমধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচ পরিচালনা করেন তিনি।

ভিনচিকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জর্ডানের আদহাম মাখাদমেহ। আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন তারই স্বদেশি মোহাম্মদ আলকালাফ।

এর আগে ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিক। এছাড়া ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনালে রেঞ্জার্স ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ম্যাচেও তিনি রেফারির দায়িত্বে ছিলেন।

২০২২ সালের ফিফা বিশ্বকাপেও দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন ভিনচিক। এর মধ্যে একটি ছিল সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের পরাজয়ের ম্যাচ। সেই হারের পর থেকে বিশ্বকাপে আর কোনও ম্যাচ হারেনি আর্জেন্টিনা। এবার আবারও স্লোভেনিয়ান এই রেফারির অধীনেই মাঠে নামছে লা আলবিসেলেস্তেরা।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html