ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনা-স্পেন ফাইনালে বিরতি কি বাড়ছে


July 18, 2026 12:35 am
Link Copied!


উত্তর আমেরিকা বিশ্বকাপে ফাইনাল ম্যাচ ঘিরে জম্পেশ অনুষ্ঠান রাখতে যাচ্ছে ফিফা। তবে শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের পরিবেশনা থাকলেও বিশ্বকাপ ফাইনালের বিরতি তেমন দীর্ঘ হচ্ছে না। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল খেলার হাফ টাইম নিয়ে বিরতির দৈর্ঘ্য সম্পর্কে জানালো ফিফা।

আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। দুই দলের শিরোপার লড়াইয়ের মাঝে ১৭ মিনিটের বিরতির ব্যবস্থা রেখেছে ফিফা। প্রচলিত ১৫ মিনিটের বিরতির সঙ্গে  ফাইনালের মঞ্চে আরও দুই মিনিট বিরতি রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ইতিমধ্যে স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ফিফা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিরতির ১১ মিনিটজুড়ে থাকবে শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের সংগীত পরিবেশনা। বাকি সময় ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়ার কাজে, পাশাপাশি মাঠে পানি ছিটিয়ে ঘাস সতেজ করার জন্য।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, একাধিক শিল্পীর পরিবেশনার কারণে ফাইনালের বিরতি আধা ঘণ্টারও বেশি দীর্ঘ হতে পারে। তবে ফিফা স্পষ্ট করে জানিয়েছে, ম্যাচের সূচিতে বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। স্বাভাবিকের চেয়ে বিরতি বাড়ছে মাত্র দুই মিনিট।

মাঠে পানি দেওয়ার বিষয়টিও ছিল গুরুত্বপূর্ণ। কারণ, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত আগের কয়েকটি ম্যাচে মাঠকে তুলনামূলক শুষ্ক দেখা গেছে। এতে বলের গতি স্বাভাবিকের চেয়ে ধীর ছিল বলে অভিযোগ উঠেছিল। বিশেষ করে ফাইনালের আগে স্পেনের পক্ষ থেকেও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেই কারণেই বিরতির একটি অংশ মাঠে পানি ছিটানোর জন্য বরাদ্দ রাখা হয়েছে।

তবে অপরিবর্তিত থাকছে হাইড্রেশন ব্রেক। বিশ্বকাপজুড়ে উচ্চ তাপমাত্রার কারণে চালু থাকা এই বিরতি ফাইনালেও থাকবে। আগের মতোই ম্যাচের দুই অর্ধে একটি করে মোট দুটি হাইড্রেশন ব্রেক দেওয়া হবে। আর সবকিছু চলবে আগের নিয়মে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html