ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রেম করে গোপনে বিয়ে, হত্যা করে গেলেন পালিয়ে 


July 18, 2026 3:50 am
Link Copied!


সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ঝিনাইদহের চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি হত্যা মামলার প্রধান আসামি সাঈদ মেহেদীকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৬। ১৬ জুলাই রাত ১০টা ২০ মিনিটে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ।

তিনি জানান, র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর এবং সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই রাতে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি হত্যা মামলার মূলহোতা এবং এজাহারনামীয় ১নং পালাতক আসামি সাঈদ মেহেদীকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আফিয়া আক্তার খুশির সঙ্গে সাঈদ মেহেদীর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গোপনে বিয়ে করে ঝিনাইদহ শহরে বসবাস করে আসছিলেন দুজনে। বিয়ের পর থেকেই খুশির সঙ্গে সাইদ মেহেদীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। খুশিকে প্রায় সময় মারধর করতেন। গত ১৩ মে সকালে তাকে হত্যা করে পালিয়ে যান মেহেদী।

ওই দিন সকাল ৭টার দিকে প্রতিবেশী নাইটগার্ড বদর উদ্দিন মোল্যা রুমের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে খুশিকে ঘরের মেঝেতে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। এরপর তিনি বাড়ির মালিক বেবী করিমকে জানান। বেবী করিম ঝিনাইদহ সদর থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সাইদ মেহেদীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন খুশির বাবা। এরপর আসামিকে ধরতে অভিযানে নামে র‍্যাব।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html