ঢাকাSaturday , 18 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, আগামীতে শক্ত লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী


July 18, 2026 6:40 am
Link Copied!


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই ঐক্য প্রথম ভঙ্গ করেছে বিএনপি, জুলাইকে প্রথম বিব্রত করেছে বিএনপি, জুলাইয়ের সঙ্গে, আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম বেইমানি করেছে বিএনপি। বিএনপি যদি ঠিক হয় তাহলে আবার বাংলাদেশে জুলাইয়ের ঐক্য হবে, ফ্যাসিবাদবিরোধী ঐক্য হবে। আর না হয় আগামীতে বিএনপির সঙ্গে আমাদের শক্ত লড়াই হবে।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুরের হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কমংসংস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপি হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে এ সভার আয়োজন করা হয়েছে।  

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের যেভাবে লড়াই হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে, সেই একই ব্যবস্থা যদি বিএনপির মধ্যে থাকে তাদের সঙ্গে আগামীতে শক্ত লড়াই হবে আমাদের। এই লড়াইটা বিএনপির বিরুদ্ধে নয়, এই লড়াইটা জিয়াউর রহমানের বিরুদ্ধে নয়, এই লড়াইটা খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, এই লড়াইটা হলো ফ্যাসিবাদী ব্যবস্থা ও চাঁদাবাজদের বিরুদ্ধে। এই লড়াই হলো সন্ত্রাসের বিরুদ্ধে। এই লড়াই হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

তিনি বলেন, আমরা চিন্তা করলাম যেহেতু জিয়াউর রহমানের ব্যানার আছে, খালেদা জিয়ার ব্যানার আছে, তাহলে তা ভারতের বিরুদ্ধে যাবে। কিন্তু পরবর্তীতে আমরা হতাশ হলাম। ওরা ইলেকশনে ভারতের সঙ্গে হাত মিলাইলো, আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাইলো। ভারত সীমান্তে মানুষ হত্যা করতেছে, বাংলাদেশে অনেক লোক পাঠিয়ে দিচ্ছে, এ বিষয়ে সংসদে আমরা কথা বলতে চাইলাম। বিএনপি সেটা সংসদ থেকে খারিজ করে দিলো।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, এনসিপির স্থানীয় নেতা ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html