ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট ডাইনারদের প্রথম পছন্দ ‘অ্যালা কার্ট’ রেস্টুরেন্ট: কী এটি, কেন এত জনপ্রিয়


July 21, 2026 2:05 pm
Link Copied!


বর্তমান সময়ে বাইরে খেতে যাওয়া শুধু ক্ষুধা মেটানোর বিষয় নয়, বরং অনেকের কাছে এটি অবসর কাটানো ও আনন্দ উপভোগের অন্যতম মাধ্যম। বিশেষ করে তরুণ-তরুণীদের মধ্যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। বাংলাদেশে বিনোদনের সুযোগ তুলনামূলক কম হওয়ায় অনেকেই পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে রেস্টুরেন্টে সময় কাটাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এই রেস্টুরেন্ট সংস্কৃতির সঙ্গে পরিচিত একটি শব্দ হলো ‘অ্যালা কার্ট’ (À la carte)। অনেকেই এটিকে শুধু একটি ফরাসি শব্দ হিসেবে জানেন। কিন্তু বাস্তবে এটি একটি বিশেষ ডাইনিং পদ্ধতি, যা নির্ধারণ করে আপনি কীভাবে খাবার নির্বাচন করবেন, কতটুকু খরচ করবেন এবং কেমন অভিজ্ঞতা পাবেন।

কী এই অ্যালা কার্ট রেস্টুরেন্ট?

‘অ্যালা কার্ট’ (À la carte) শব্দটির উৎপত্তি ফ্রান্সে। এর আক্ষরিক অর্থ ‘মেনু অনুযায়ী’। অর্থাৎ মেনুতে থাকা প্রতিটি খাবারের আলাদা মূল্য নির্ধারিত থাকে এবং গ্রাহক নিজের পছন্দ অনুযায়ী এক বা একাধিক আইটেম অর্ডার করতে পারেন।

অ্যালা কার্ট রেস্টুরেন্টে কোনও নির্দিষ্ট সেট মেনু থাকে না। আপনি চাইলে শুধু একটি মূল খাবার, অথবা তার সঙ্গে অ্যাপেটাইজার, সাইড ডিশ, ডেজার্ট কিংবা পানীয়—সবকিছুই নিজের পছন্দ অনুযায়ী আলাদাভাবে নির্বাচন করতে পারবেন। প্রতিটি আইটেমের দাম আলাদাভাবে যোগ হয়ে মোট বিল তৈরি হয়।

কীভাবে খাবার পরিবেশন করা হয়?

অ্যালা কার্ট রেস্টুরেন্টে সাধারণত অর্ডার দেওয়ার পরই রান্না শুরু হয়। অর্থাৎ খাবার আগে থেকে প্রস্তুত থাকে না। অর্ডার কিচেনে পৌঁছানোর পর শেফ টাটকা উপকরণ দিয়ে রান্না করেন এবং এরপর তা পরিবেশন করা হয়।

এ কারণে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে এর বড় সুবিধা হলো, গ্রাহক অপেক্ষাকৃত সতেজ ও মানসম্মত খাবার উপভোগ করার সুযোগ পান।

কেন জনপ্রিয় এই ডাইনিং পদ্ধতি?

অ্যালা কার্ট রেস্টুরেন্টের সবচেয়ে বড় সুবিধা হলো স্বাধীনভাবে খাবার নির্বাচন করার সুযোগ। গ্রাহক নিজের রুচি, ক্ষুধা ও বাজেট অনুযায়ী খাবার অর্ডার করতে পারেন। ফলে অপ্রয়োজনীয় কোনও আইটেমের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় না।

এছাড়া প্রতিটি খাবার আলাদাভাবে প্রস্তুত হওয়ায় স্বাদ, গুণগত মান এবং উপস্থাপনেও থাকে বিশেষ যত্ন।

কোন ধরনের রেস্টুরেন্ট অ্যালা কার্টের আওতায় পড়ে?

বিশ্বের অধিকাংশ আধুনিক রেস্টুরেন্টই অ্যালা কার্ট পদ্ধতিতে পরিচালিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • বারবিকিউ রেস্টুরেন্ট
  • কাবাব হাউস
  • সি-ফুড রেস্টুরেন্ট
  • স্টেক হাউস
  • ভেগান রেস্টুরেন্ট
  • লাইভ সি-ফুড রেস্টুরেন্ট
  • রুফটপ রেস্টুরেন্ট

আপনি যদি নিজের পছন্দমতো খাবার নির্বাচন করতে চান, টাটকা রান্না উপভোগ করতে চান এবং একটি আরামদায়ক ডাইনিং অভিজ্ঞতা খুঁজে থাকেন, তাহলে অ্যালা কার্ট রেস্টুরেন্ট হতে পারে আপনার জন্য আদর্শ পছন্দ।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html