ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন


July 22, 2026 4:40 pm
Link Copied!


দুই দিন আগে হাসপাতালে ভর্তি ও অস্ত্রোপচার নিয়ে ব্লগে একটি পোস্ট দিয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এরপর তার স্বাস্থ্য এবং হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।

তবে এরমধ্যে আরেকটি ব্লগ পোস্টে অভিনেতা জানান, তিনি হাসপাতালে ভর্তি হননি এবং কোনো অস্ত্রোপচারও হয়নি।

নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, ‘আমি ভালো আছি। আগের পোস্টটি ভুলভাবে বোঝা হয়েছে। আমি শুধু একটি উদাহরণ দিয়েছি। অস্ত্রোপচার বা আইসিইউতে থাকার পরের সময়—সবচেয়ে কঠিন সময় হলো যখন আপনি বাড়ি ফেরেন। এছাড়া নিজেকে যখন ক্ষতিগ্রস্ত শারীরিক অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হয়।’’

তিনি আরও বলেন, ‘‘তাই যখন একজন চ্যাম্পিয়ন হেরে যায়, তখন সবচেয়ে কঠিন বিষয় হলো সেই পরাজয়ের পর নিজেকে সামলে নেওয়া। আমি আর্জেন্টিনার হার এবং পরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মেসির প্রসঙ্গ বলেছিলাম। মানুষ ভুলভাবে ধরে নিয়েছে যে আমি নিজের কথা বলছিলাম। প্রত্যেক চ্যাম্পিয়নের জানা উচিত, সময়ের সঙ্গে আরেকজন নতুন চ্যাম্পিয়ন আসবেই।”

অভিনেতার ভাষ্য, ‘‘একজন চ্যাম্পিয়নের জন্য এটা মেনে নেওয়া কঠিন যে, অন্য কেউ তার জায়গা নিয়েছে। কিন্তু এটাই জীবন, এবং এমনটা সব সময়ই ঘটবে।’’

অমিতাভের মতে, ‘একজন চ্যাম্পিয়ন তার পতনের পর আবার উঠে দাঁড়াতে পারে এবং লড়াই করে পুনরায় চ্যাম্পিয়ন হতে পারে। জীবন আমাদের শেখার জন্য অফুরন্ত শিক্ষা দেয়, ভালোবাসা, সম্মান এবং আরও অনেক কিছু।’

অমিতাভ বচ্চনকে আগামীতে ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)-র সিক্যুয়েলে দেখা যাবে। এছাড়া তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালক হিসেবেও ফিরছেন ৷ অনুষ্ঠানটির নতুন সিজন ১০ অগস্ট থেকে সম্প্রচারিত হবে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html