ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড


July 22, 2026 7:25 pm
Link Copied!


প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। প্রথম অফিশিয়াল ট্রেলার প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বজুড়ে ৫০ কোটি ভিউ ছাড়িয়ে গেছে। এটি ডিজনির ইতিহাসের সবচেয়ে বড় ট্রেলার উন্মোচন এবং বিশ্বের চলচ্চিত্র ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ট্রেলার অভিষেকের রেকর্ড গড়েছে।

এই অভূতপূর্ব সাড়া বক্স অফিসেও ছড়িয়ে পড়েছে। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি ১৬.৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ট্রেলারের রেকর্ড গড়ার পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে মার্ভেল ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন এর পরিচালক জুটি অ্যান্থনি ও জো রুসো। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর এটিই সবচেয়ে বড় ক্রসওভার সিনেমা হতে যাচ্ছে।

ট্রেলারে প্রথমবারের মতো ‘ডক্টর ডুম’ চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা গেছে। মাল্টিভার্স বা বহুমুখী বিশ্বব্রহ্মাণ্ডের দ্বন্দ্বে এতে যুক্ত হচ্ছেন স্টিভ রজার্স চরিত্রে ক্রিস ইভান্স, থর চরিত্রে ক্রিস হেমসওয়ার্থ, ফ্যান্টাস্টিক ফোর, ব্ল্যাক প্যান্থার এবং প্রফেশনাল এক্স ও ম্যাগনেটোর মতো এক্স-মেন চরিত্রগুলো। অ্যান্থনি ও জো রুসো পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন কেভিন ফিগ, লুই ডি’এসপোসিটো ও জোনাথন শোয়ার্টজ।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন পেড্রো প্যাসকেল, পল রাড, অ্যান্থনি ম্যাকি, ফ্লোরেন্স পিউ, ভেনেসা কার্বি, ইবন মস-বাখরাচ, চ্যানিং টাটুম, সিমু লিউ, ইয়ান ম্যাককেলেন, টম হিডেলস্টন, জেমস মার্সডেন, প্যাট্রিক স্টুয়ার্ট, সেবাস্টিয়ান স্ট্যান, প্রমূখ। অফিশিয়াল সারসংক্ষেপ অনুযায়ী, ভিন্ন তিনটি মহাবিশ্বের জনপ্রিয় নায়কেরা এক অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়ে এক ছাদের নিচে লড়াই করবেন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html